প্রাইভেসি পলিসি
শেষ আপডেট: নভেম্বর ২০২৬
যা সংগ্রহ করি
প্রজেক্ট ফর্ম পাঠালে আমি রাখি: আপনার নাম, ইমেইল, ব্যবসার ধরন, বাজেট মোটামুটি কত, ওয়েবসাইট আর যে মেসেজ লিখেছেন। সাথে রাখি কোন পেজ থেকে পাঠিয়েছেন, আপনি মোটামুটি কোন দেশ থেকে, আর স্প্যাম আটকাতে আপনার ইন্টারনেট ঠিকানা থেকে বানানো একটা ঘোরানো কোড, যা থেকে আসল ঠিকানা আর বের করা যায় না। আপনার পুরো IP ঠিকানা রাখি না। কল বুক করলে আপনার বেছে নেওয়া সময়, টাইম জোন, মিটিংয়ের ধরন আর (দিলে) WhatsApp নম্বরও রাখি।
কেন
আপনার প্রজেক্ট নিয়ে উত্তর দিতে। আপডেটের বক্সে টিক দিলে মাঝে মাঝে খবরও পাঠাতে পারি; যেকোনো সময় বন্ধ করতে চাইলে যেকোনো ইমেইলের উত্তর দিন বা নিচের ঠিকানায় লিখুন।
কুকি ও ভিজিটের পরিসংখ্যান
ভিজিট গোনা আর কোন পেজ কাজে লাগছে তা বোঝার জন্য এই সাইট Google Analytics ব্যবহার করে। যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও এরকম অঞ্চলে কুকি নোটিসে "ঠিক আছে" চাপলেই কেবল এর কুকি রাখা হয়; অন্য সব জায়গায় "না, ধন্যবাদ" চাপলে বন্ধ হয়ে যায়। আপনার পছন্দ আপনার ব্রাউজারেই সেভ থাকে। আপনি ইংরেজি না বাংলা বেছেছেন তা মনে রাখতে সাইটটি একটা ছোট কুকিও (nr_lc) রাখে। যেকোনো সময় ব্রাউজার থেকে কুকি মুছে ফেলতে পারেন।
কে দেখে
শুধু আমি। আপনার তথ্য বিক্রি বা শেয়ার করি না। এই সাইট যে হোস্টিং কোম্পানির সার্ভারে চলে, সেখানে নিরাপদে রাখা থাকে।
কতদিন
আপনার প্রজেক্ট নিয়ে আলোচনা আর ডেলিভারির জন্য যতদিন দরকার, বা আপনি মুছে ফেলতে বলা পর্যন্ত।
আপনার পছন্দ
যেকোনো সময় ইমেইল করে আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে বলতে পারেন hello@nahidreza.com.